আমার পাগল মনে লয়না ঘরবাড়ি | Amar Pagol Mone Loyna Ghorbari | Song Lyrics

আমার পাগল মনে লয়না ঘরবাড়ি
Amar Pagol Mone Loyna Ghorbari
-শাহ আব্দুল করিম
আমার পাগল মনে লয়না ঘরবাড়ি
শ্যামলো সুন্দরো রূপো আমি
যেদিন হইতে হেরি গো
আমার পাগল মনে…
আমি কি আর দুঃখ ছেড়ে সইগো
সুখের আশা করি
মনও প্রাণ দিয়াছি যারে
আমি কেমনে পাশরি গো
আমার পাগল মনে…
পিপাসী চাতকীর মতো সইগো
অহরহ ঘুরি
মনে লয় যুগিনী বেশে আমি
হইতাম দেশান্তরী গো
আমার পাগল মনে…
ধনে হীন মানে হীন সইগো
আমি কাঙ্গাল বেশে ঘুরি
দয়ানি করিবায় বন্দে
জানিয়া ভিখারী গো
আমার পাগল মনে…
বাউল আব্দুল করিম বলে সইগো
অকুলের কান্ডারী
বন্ধের নামেতে কলঙ্ক রবে
আমি যদি ডুইবা মরি গো
আমার পাগল মনে…

Popular Lyrics:  Kothay Gelo Sonar Somoy Sonar Manush Koi Lyrics | কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই

Leave a Comment