আতর গোলাপ শুয়া চন্দন | Atar Golap Shuya Chandan | Key Lyrics

আতর গোলাপ শুয়া চন্দন
Atar Golap Shuya Chandan

অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না
Abhagir Basore Bondhu Keno Ayla Na
বাউল কফিল উদ্দিন সরকার
আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল-বিছানা
অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না।
মন-প্রাণ যৌবন
তোমায় করিলাম অর্পন
কুলেতে বসাইয়া তোমায় করিয়া যতন ।
সপে দিবো জীবন যৌবন
ও-রে মোর কেলের সোনা ।।
তুমি আইসো নিশি রাত
আমার মাথায় রাখো হাত
বুকের সাথে বুক মিলাইয়া করবো মুলাকাত
প্রাণে আর দিয়ো না আঘাত
ও-রে মোর কেলের সোনা ।।
আমি গাইবো প্রেমের গান
আছেন যত আশেকান
চতুর-দিকে বসে শোনেন বৃদ্ধ ও নওজোয়ান
জুড়াইবে সকলের প্রাণ
যার প্রেমের যে দেওয়ানা ।।
কফিল মিয়ায় কয়
যদি তোমার মনে লয়
একবার এসে দেখা দিয়ো আমার সমুদয়
প্রেম- জ্বালা মোর বুকেতে রয়
জল ঢালিলে নিবে না ।।

Popular Lyrics:  নানারুপ শুনে শুনে ক্রমে শূন্য | Nanarupe Shune Shune Krome Shunyo | Lalon Keylyrics

Leave a Comment