আজ থেকে এক হাজার | Rajoshree 4 Lyrics by Nachiketa

গান: রাজশ্রী ৪
আজ থেকে এক হাজার | Rajoshree 4 Lyrics by Nachiketa
শিল্পি: নচিকেতা
আজ থেকে এক হাজার
শীত-বসন্ত শেষে,
এই পথেই যদি আসি আবার।
সঙ্গে সেই স্মৃতি ভার,
রঙচটা সেই গীটার,
সেই অহংকার আগুন, সেই জোয়ার-
হয়তো সব থাকবে সেই
আগেকার মতই,
পাবো কী দেখা রাজশ্রী তোমার?
হয়তো পথের ধারে,
পাবো বারে বারে,
আমার শৈশব কৈশোর অমলিন।
পাবো মায়ের আঁচল,
প্রিয়া বধুর কাজল,
অগভীর ধানসিঁড়ির দিন প্রতিদিন।
থাকবে একলা চলা,
নয়তো সঙ্গে বলা,
থাকবে হাজার পাগলামী আমার।
হয়তো সব থাকবে সেই
আগেকার মতই,
পাবো কী দেখা রাজশ্রী তোমার?
হয়তো সন্ধ্যা এসে,
প্রকৃতির আদেশে,
নিথর কৃষ্ণ-নীল রঙ ছড়াবে।
হরবোলা এক পাখি,
থামিয়ে ডাকাডাকি,
হঠাৎ স্তব্ধতার গান শোনাবে।
ফিরবো সেই পথেই আবার,
সঙ্গে সাত সাগর বাধার,
সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার।
হয়তো সব থাকবে সেই
আগেকার মতই,
পাবো কী দেখা রাজশ্রী তোমার?
আজ থেকে এক হাজার
শীত-বসন্ত শেষে,
এই পথেই যদি আসি আবার।।

Popular Lyrics:  Alada Alada Lyrics | আলাদা আলাদা লিরিক্স by Anupam Roy

Leave a Comment