সুখ পাখিরে পিঞ্জিরা তোর খুলে দিলেম আজ | Sukh Pakhi Re Pinjira Tor Khule Dilem Aaj

সুখ পাখিরে পিঞ্জিরা তোর খুলে দিলেম আজ
Sukh Pakhi Re Pinjira Tor Khule Dilem Aaj
কথা: মোহাম্মদ রফিকুজ্জামান
সুর: অনুপ ভট্টাচার্য
কণ্ঠ: মিতালী মুখার্জী
[সুখ পাখিরে
পিঞ্জিরা তোর খুলে দিলেম আজ
বুঝলাম আমি সুখ সে তো নয়
খাঁচায় পোষার কাজ]-২
বুঝলাম আমি সুখ সে তো নয়
খাঁচায় পোষার কাজ।
[চান্দির পিঞ্জিরা আর কাঞ্চন শিকল]-২
দিলো না দিলো না ঢেকে বুকের অনল
কী হবে পঙ্খীরে তোরে দিয়ে মোহন সাজ
[বুঝলাম আমি সুখ সে তো নয়
খাঁচায় পোষার কাজ]-২
[অন্তরে বেন্ধেছি ঘর চান্দের কিরণ]-২
জানি না জানি না সে কি রূপেরই মরণ!
কী হবে চন্দনে ঢেকে কলঙ্কেরই লাজ
বুঝলাম আমি সুখ সে তো নয়
খাঁচায় পোষার কাজ
সুখ পাখিরে
পিঞ্জিরা তোর খুলে দিলেম আজ
বুঝলাম আমি সুখ সে তো নয়
খাঁচায় পোষার কাজ।

Popular Lyrics:  Urchi Tomar Preme Lyrics | উড়ছি তোমার প্রেমে লিরিক্স | Abanti Sithi

Leave a Comment