রাছুল যিনি নয় গো তিনি আব্দুল্লার তনয় | Rasul Jini Noy Go Tini Abdullar Tanay | Lalon Geeti

রাছুল যিনি নয় গো তিনি আব্দুল্লার তনয়
Rasul Jini Noy Go Tini Abdullar Tanay
Lalon Geeti
ফকির লালন সাঁই
রাছুল যিনি নয় গো তিনি আব্দুল্লার তনয় ।
আগে বোঝ পরে মজ
নৈলে দলিল মিথ্যা হয় ।।
মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে
রজঃবীজ জন্ম নিলে
আমেনাকে মা বলিলে
প্রকাশ হলেন মদিনায় ।।
তাঁর চার সন্তান চার সন্ততি গণনা
এই হল সৃষ্টির বাসনা
তিন বিবি হয় ছৈয়াদিনা
এগারটি বাদ পড়ে রয় ।।
মুহাম্মদ জন্মদাতা
নবী হলেন ধর্মপিতা
ফকির লালন বলে সৃষ্টির লতা
আল্লাতে মিশে রয় ।।
রাছুল যিনি নয় গো তিনি আব্দুল্লার তনয় | Rasul Jini Noy Go Tini Abdullar Tanay | Lalon Geeti

Popular Lyrics:  ধড়ে কোথায় মক্কা মদিনে | Dhore Kothay Mokka Modine | Keylyrics

Leave a Comment