যে দেশে বন্ধুয়ার বাড়ি মধ্যে মায়ানদী | Je Deshe Bondhuyar Bari Modhye Mayanodi | KeyLyrics

যে দেশে বন্ধুয়ার বাড়ি মধ্যে মায়ানদী
Je Deshe Bondhuyar Bari Modhye Mayanodi
গীতিকার :- Baul Fokir Durbin Shah
যে দেশে বন্ধুয়ার বাড়ি মধ্যে মায়ানদী
পাড়ি দেওয়া বড়ো কঠিন সঙ্গে ছয়জন বাদী রে
বন্ধু দূর-বিদেশি রে।।
সখি রে,
নারী হইয়া সাগর বাইয়া কেমনে দিতাম পাড়ি
পাখা থাকলে উড়ে যাইতাম প্রাণ বন্ধুয়ার বাড়ি রে।।
সখি রে,
চিঠি দিলে উত্তর দেয় না থাকে বহুদূর
দেখে যায় না সংবাদ লয় না সে বড়ো নিষ্ঠুর রে।।
সখি রে,
দুর্বিন শাহ অন্তরে ধরল কাঁচা বাঁশের ঘুনে
আর কত রাখিব প্রাণী বিনা দরশনে রে।।
যে দেশে বন্ধুয়ার বাড়ি মধ্যে মায়ানদী | Je Deshe Bondhuyar Bari Modhye Mayanodi | KeyLyrics

Popular Lyrics:  Mon Jodi Tui Brindabone Jabi Lyrics | মন যদি তুই বৃন্দাবনে যাবি

Leave a Comment