মেরে সাঁই আজব কুদরতি | More Shai Ajob Kudroti | Key Lyrics

মেরে সাঁই আজব কুদরতি
More Shai Ajob Kudroti
Key Lyrics
ফকির লালন সাঁই
মেরে সাঁই আজব কুদরতি
তা কে বুঝতে পারে ।
আপনি রাজা আপনি প্রজা
ভবের পরে ।।
আহাদ রূপ লুকায় হাদি
রূপটি ধরে আহাম্মদি
এ ভেদ না জেনে বান্দা
পড়বি ফ্যারে ।।
বাজিকর পুতুল নাচায়
আপনি তারে কথা কওয়ায়
জীবদেহ সাঁই চালায় ফেরায়
সেই প্রকারে ।।
আপনারে চিনবে যেজন
ভেদের ঘরে পাবে সে ধন
সিরাজ সাঁই কয় লালন
কি আর বেড়াও ঢুঁড়ে ।।
মেরে সাঁই আজব কুদরতি | More Shai Ajob Kudroti | Key Lyrics

Popular Lyrics:  ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে | Bhromor Koio Giya, Shri Krishna Biccheder Onole | Key Lyrics

Leave a Comment