মনের হলো মতি মন্দ | Moner Holo Moti Mondo | Key Lyrics

মনের হলো মতি মন্দ
Moner Holo Moti Mondo
Key Lyrics
ফকির লালন সাঁই
মনের হলো মতি মন্দ ।
তাইতে হয়ে রইলাম জন্ম অন্ধ ।।
ত্যজিয়ে সুধা রতন
গরল খেয়ে ঘটাই মরণ
মানি নি সাধু গুরুর বচন
শেষে হারায়ে হইরে অন্ধ ।।
ভবরঙ্গে থাকি মজে
ভাব দাঁড়ায় না হৃদয় মাঝে
গুরুর দয়া হবে কিসে
দেখি ভক্তিহীন এই পশুর ছন্দ ।।
বালক বৃদ্ধ সকলে কয়
সাধু চিত্ত আনন্দময়
লালন বলে তাইতে আমার
যায় না মনের নিরানন্দ ।।

Popular Lyrics:  সেদিন উম্মতি উম্মতি করে কাঁদবে নবী যেই দিনে | Sedin Ummoti Ummoti Kore Kadbe Nobi Jei Dine | Abul Sarkar

Leave a Comment