মনের জানালা ধরে উকি দিয়ে গেছে | Moner Janala Dhore Uki Diye Geche | হেমন্ত মুখোপাধ্যায়

শিরোনামঃ মনের জানালা ধরে উকি দিয়ে গেছে
Moner Janala Dhore Uki Diye Geche
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
মনের জানালা ধরে উকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না,,
চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে
আর কোন চোখ তবু মনে ধরে না,
মনের জানালা ধরে উকি দিয়ে গেছে।।
হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝড়ে গেছে কামনার ফুল,,
মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি
আবার কখনো যদি করে সেই ভূল
ভুলেও কভুতো সে ভূল করে না,
মনের জানালা ধরে উকি দিয়ে গেছে।।
যেতে যেতে গান খানি পিছে পেলে গেছে
ছম ছম নূপুরের সকরুণ সুর,
শিকলে বাধিতে তারে চেয়েছিনু বুঝি
শিকল চরণে তার হয়েছে নূপুর।
ধরার বাধনে সেতো ধরা পড়ে না,
মনের জানালা ধরে উকি দিয়ে গেছে
যার চোখ থাকে আর মনে পরে না,
চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে
আর কোন চোখ তবু মনে ধরে না,
মনের জানালা ধরে উকি দিয়ে গেছে।।

Popular Lyrics:  তন্দ্রাহারা নয়ন আমার - Tandrahara Noyon Amar

Leave a Comment