ভালোবাস আর নাই বা বাস | Valobaso Aar Nai Ba Baso | Key Lyrics

ভালোবাস আর নাই বা বাস
Valobaso Aar Nai Ba Baso
ছায়াছবি: জবাবদিহি
কথা,সুর ও সঙ্গীত: আবু তাহের
কণ্ঠ: কুমার শানু
ভালোবাস
আর নাই বা বাস
আমি তোমায়
ভালেবেসে যাব।।
যতই দূরে থাকো তুমি
আমি তোমার কাছে রব
ও ও ও দুটি চোখে যদি
নদী বয়ে যায়
এ হৃদয় যদি
পাথর হয়ে যায়।।
তবু এ হৃদয়ের
শিষমহলে
তোমাকেই যতনে
আমি রাখব।
ও ও ও জানি ওগো তুমি
বুঝেছ যে ভুল
আমি দেই সেই
ভুলের মাশুল।।
তুমি ফিরে এসে
ভুল ভাঙলে
তোমারি আশাতে
আমি থাকব
ভালোবাস
আর নাই বা বাস
আমি তোমায়
ভালোবেসে যাব
যতই দূরে থাক তুমি
আমি তোমার কাছে রব।

Leave a Comment