ভালবাসার পংত্তিমালা | Valobashar Pongktimala | তাহসান

শিরোনামঃ ভালবাসার পংত্তিমালা
Valobashar Pongktimala
শিল্পীঃ তাহসান
অ্যালবামঃ ভালবাসার পংত্তিমালা
একপা এগুতে গিয়ে ভুলে যাই পথ
অচেনা সময়ের সে পুরোনো শপথ,
হঠাৎ এসে তুমি ধরে ছিলে হাত
দিয়ে গেলে আমাকে নতুন প্রভাত,
তবু কেন তোমায় দুঃখ দিলাম
শুকনো আকাশে মেঘ ছড়ালাম
দেখ ঐ ভালোবাসা বাড়ালো আগুন
কোন এক হ্মনে ভাঙল সেই ভুল,
চলো সব ছুড়ে পেলে জীবন আখি
বৃথা সব অজুহাত তোমায় ভালবাসি।।
একাকী ছিলাম যখন এতটা কাল
বুঝিনি আমি ক্লান্ত সকাল বিকাল,
চমকে এলে তুমি হাতে নিয়ে ঘুম
ভেজালে স্বপ্ন আমার বৃষ্টিতে ঝুম,
এখন জানি আমি প্রেম কী
এ যেন তোমার চোখে সব আকুতি,
দেখ ঐ ভালোবাসা বাড়ালো আগুন
কোন এক হ্মনে ভাঙল সে ভুল,
চলো সব ছেড়ে পেলে জীনব আখি
বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি।।
জীবন যেখানে যেমন ইচ্ছে মতন
আমিও স্রোতে ভেসেছি যখন তখন,
ভুলেছি নিজেকে আমি এতটা সময়
বুঝিনি কি যে আছে ভালোবাসায়,
এতদিনে জেনেছি ভালবাসা কী
এ যেন পরাজয়ে জয়ের অনুভূতি,
দেখ ঐ ভালোবাসা বাড়ালো আগুন
কোন এক হ্মনে ভাঙল সে ভূল,
চলো সব ছেড়ে পেলে জীবন আখি
বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি।।

Popular Lyrics:  তোমার নীল দোপাটি চোখ Lyrics | Tomar Neel Dopati Chokh Lyrics

Leave a Comment