বল না তুই বল না | Bol Na Tui Bol Na | হৃদয় খান

শিরোনাম: বল না তুই বল না
Bol Na Tui Bol Na
শিল্পী: হৃদয় খান
অ্যালবাম: বল না
মন তোরে বলি যত
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা
মন ছাড়া কি যায়রে বাচা,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারণ এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা উচাটন সারাক্ষণ।।
বলনা তুই বল না কেন এ ছলনা,
ও মন তুই বল না ভালবাসি বল না
বল না তুই বল না ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বল না ভালবাসি বল না।
এই কথা সেই কথা কত কথা যে বলিস
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায়।
কি কারন অকারণ করিস এত জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা উচাটন সারাক্ষণ,
বলনা তুই বল না কেন এ ছলনা,
ও মন তুই বল না ভালবাসি বল না,
বলনা তুই বল না ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বল না ভালবাসি বল না।।
অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে,
আর কিছুই দেবার তো নাই ।
কি কারন অকারন করিস এত জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা উচাটন সারাক্ষণ,
বল না তুই বল না কেন এ ছলনা,
ও মন তুই বল না ভালবাসি বল না,
বলনা তুই বল না ভুলে গিয়ে ছলনা
একবার শুধু বল না ভালবাসি বল না।।
বলনা তুই বলনা



Popular Lyrics:  সব রাতে পূর্ণিমা হয়না - Sob Raate Purnima Hoy Na | Song Lyrics

Leave a Comment