বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা | Boyos Amar Beshi Na Ore Tuktukir Maa | Gurupada Gupta

বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা
Boyos Amar Beshi Na Ore Tuktukir Maa
কথা ও সুর : গুরুপদ গুপ্ত

বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা

বয়স আমার বেশি না
ওরে টুকটুকির মা
চুল কইডা পাহে গেছে বাতাসে
তোমার মায়েডা আমারে দেবা না
ও কতা মোটে কবা না
তালি কিন্তু মরে যাবানে হুতোসে
কাটতাম তাল খাজুর গাছ
টুকটুকিডা বেড়াতো পাছ পাছ
পেত্তেকদিন খাতো রস তিন বেলা
হয় আমারে জামোই বানাও
আর নাই পরে রসের দাম দাও
মেলা দিন ধরে আমায় জ্বালাইছে সে
ধরি তুমার দুইহেন পাও
কতাডা কি শুনে যাও
কত স্বপন দেহি ওরে লয়ে
টুকটুকিডা বউ হলি
কত কাইদা হত তালি
আমার মতন জামাই তুমরা পাবা কোন দেশে
আমি কি ছল খারাপ নেহি
দোষ একটু কানে আর ছহি
দাঁত পোহে খাইছে তাতে হইছেডা কি
তাই বলে আমিকি এ্যার পঁচে গেছি নাকি
আমি কিরাম শুনে দেহো গুরুপদর কাছে

 

Boyos Amar Beshi Na Ore Tuktukir Maa

 

Popular Lyrics:  প্রেমের বাজারে তুমি | Premer Bajare Tumi | Key Lyrics

Leave a Comment