দায় ঠেকে বলছ রে মন আল্লাহ গনি | Day Theke Bolcho Re Mon Allah Goni | ফকির লালন সাঁই

দায় ঠেকে বলছ রে মন আল্লাহ গনি
Day Theke Bolcho Re Mon Allah Goni
ফকির লালন সাঁই
দায় ঠেকে বলছ রে মন আল্লাহ গনি ।
সুখের কালেতে তারে ভোল রে মণি ।।
উবহায়জত মুসিবত এলে
দরূদ কালাম পড় সকলে
সে সকল উতরায়ে গেলে
গাজীর গান বেড়াও শুনে ।।
আগা কেটে হলি মুসলমান
মানুষে আনলিনে ইমান
মানুষরূপে মর্দুদ শয়তান
ঘরে ঘরে জানি ।।
দুষে বেড়াও জাত ভালো না
আপন জাতের খবর জানো না
ফকির লালন বলে এমন দিন কানা
আর তো দেখিনি ।।
দায় ঠেকে বলছ রে মন আল্লাহ গনি | Day Theke Bolcho Re Mon Allah Goni | ফকির লালন সাঁই

Popular Lyrics:  না দেখে আজাজিল সে রূপ | Na Dekhe Ajajil Se Rup | Key Lyrics

Leave a Comment