দয়াল তোমার বাড়ি তোমার তুমি তাতে হও ড্রাইভার | Doyal Tomar Bari Tomar Tumi Tate Hou Driver | কিশোর পলাশ

দয়াল তোমার বাড়ি তোমার তুমি তাতে হও ড্রাইভার
Doyal Tomar Bari Tomar Tumi Tate Hou Driver
শিরোনামঃ দয়াল
শিল্পীঃ কিশোর পলাশ
অ্যালবামঃ দয়াল
সুরকারঃ পাগল হাসান
গীতিকারঃ পাগল হাসান
দয়াল তোমার বাড়ি তোমার তুমি তাতে হও ড্রাইভার ,
আর আমরা সবাই পেসেঞ্জার ।।
দয়াল তোমার ভব ইষ্টিশনে
আমরা সবাই পেসেঞ্জার ,
বডিতে বেশ নকশা কাটা
স্বরুপে সব আলোর ছটা
কৌশলে বেশ দরজা কয়টা কইরাছো তৈয়ার ,
আন্দরে তাই সদর কোটা
এই দেহ অলির মাজার ,
আমরা সবাই পেসেঞ্জার ।।
সর্বদা সু পথ কু পথে
চালাও চলি দিনে রাইতে ,
মবিল পেট্রোল হয়না নিতে
ফুরায়না বার বার ,
হাওয়াই তেল দমে দমেতে আজব ট্যাংকি ভিতরে তার ।
পাগল হাসান গাড়ি লইয়া দয়াল কান্দিবে জার জার ,
হিসাব নিকাশ সব কষিয়া
হই যদি গো গুনাহগার ,
আমরা সবাই পেসেঞ্জার ।।

Popular Lyrics:  Bhober Bari Lyrics | ভবের বাড়ি

Leave a Comment