কানামাছি মিথ্যা কানামাছি সত্য | Kanamachi Mittha Kanamachi Sotyo

শিরোনাম: কানামাছি মিথ্যা কানামাছি সত্য
Kanamachi Mittha Kanamachi Sotyo
শিল্পী: পিন্টু ঘোষ
অ্যালবাম: টেলিভিশন
সুরকার: চিরকুট ব্যান্ড
গীতিকার: সুমী (চিরকুট ব্যান্ড)
সত্য কি তেতো সেকি জীবনের মত
বেচেও মোরা নাকি বিভেদের ক্ষত,
মিথ্যা কি ভুল নাকি নীল নোনা জ্বাল
দেখতে কেমন সে বলো কতটা অতল,
কানামাছি মিথ্যা কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত।।
তোমার প্রেমেতে আমি বুদ হয়ে রই ,
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ,
কানামাছি মিথ্যা কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত ।।
সুখ যদি এতে তুমি পাওবা অগাধ
আমি কেনো সাধি তাতে মিছে মিছি বাধ,
যার যার মতো করে ভালো থাকা যদি
সত্যের মতো করে আকি দুই নদী,
কানামাছি মিথ্যা কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত ।।
কানামাছি মিথ্যা কানামাছি সত্য

Popular Lyrics:  নয় থাকলে আরো কিছুক্ষণ | Noy Thakle Aro Kichhukhon | Lyrics

Leave a Comment