এমন দিন কি হবে মা তারা (যবে)তারা তারা তারা বলে | Emon Din Ki Hobe Maa Tara (Jobe) Tara Tara Tara Bole | Key Lyrics

এমন দিন কি হবে মা তারা (যবে)তারা তারা তারা বলে

Emon Din Ki Hobe Maa Tara (Jobe) Tara Tara Tara Bole

(মা)

এমন দিন কি হবে মা তারা(২)

(যবে)তারা তারা তারা বলে,

তারা বেয়ে পড়বে ধারা।।

এমন দিন কি হবে মা তারা(২)

হৃদিপদ্ম উঠবে ফুটে,

মনের আঁধার যাবে ছুটে(২)

তখন ধরাতলে পড়বো লুটে,

তারা বলে হব সারা(২)

এমন দিন কি হবে তারা(২)

ত্যজিব সব ভেদাভেদ,

ঘুচে যাবে মনের খেদ(২)

(ওরে)শত শত সত্য বেদ,

তারা আমার নিরাকারা(২)

এমন দিন কি হবে তারা(২)

শ্রীরামপ্রসাদ রটে,

মা বিরাজে সর্বঘটে(২)

(ওরে)আঁখি অন্ধ দেখ মাকে,

তিমিরে তিমির হরা(২)

এমন দিন কি হবে তারা(২)

(যবে) তারা তারা তারা বলে,

তারা বেয়ে পড়বে ধারা(২)

এমন দিন কি হবে তারা

সিন্দু-ঠুংরী/ললিত বিভাস-   আড়াঠেকা

(কন্ঠ-ভবানী দাস/ধনঞ্জয় ভট্টাচার্য্য)

Popular Lyrics:  সকল নারী মা হতে চায় | Sokol Nari Maa Hote Chay | Key Lyrics

Leave a Comment