এই রুপালি গিটার | Ei Rupali Guitar Lyrics

শিরোনামঃ এই রুপালি গিটার
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
অ্যালবামঃ সুখ
ব্যান্ডঃ এল, আর, বি

Ei Rupali Guitar Lyrics in Bangla

এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে বহু দূরে,
সেদিন চোঁখের অশ্রু তুমি রেখো
গোপন করে ।
মনে রেখো তুমি কত রাত কত দিন
শুনিয়েছি গান আমি ক্লান্তি বিহীন
অধরে তোমার ফোটাতে হাসি,
চলে গেছি শুধু সুর থেকে কত সুরে।
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে বহু দূরে
সেদিন চোঁখের অশ্রু তুমি রেখো
গোপন করে ।।
শুধু ভেবো তুমি অপরাধ ছিল কার
কাটিয়েছি রাত তবু নিদ্রা বিহীন,
বেদনা আমার হয়েছে সাথি
চলে গেছি আমি কোনো স্মৃতি পুরে,
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে বহু দূরে
সেদিন চোঁখের অশ্রু তুমি রেখো
গোপন করে ।।

Ei Rupali Guitar Lyrics in English

Ei rupali Guitar fele
ekdin chole jabo dure bohu dure
sedin chokher ashru tumi rekho
gopon kore.

Popular Lyrics:  Janina Phurabe Kobe Ei Path Chaoa Lyrics | জানিনা ফুরাবে কবে | Sandhya Mukherjee

Leave a Comment