উব্দগাছে ফুল ফুটেছে | Ubdogache Phul Phuteche | Lalon Song Key Lyrics

উব্দগাছে ফুল ফুটেছে
Ubdogache Phul Phuteche
Lalon Song Key Lyrics
ফকির লালন সাঁই
উব্দগাছে ফুল ফুটেছে
প্রেম নদীর ঘাটে ।
ডাল পাতা খালি রয়েছে
ভিতরে তার ফুল ফোটে ।।
বার মাসে বার ফুল ধরে
কতো ফুল তার যাচ্ছে ঝরে
সুগন্ধি বারি পেলে
ফুলের মোহর আঁটে ।।
তিন রতি আঠারো তিলে
ফুলের মোহর তাই গঠে
ফুল বাহির হয় গাছের রস চুষে
মানুষ রাক্ষস বটে ।।
দরবেশ সিরাজ সাঁইয়ের বচন
শোনরে অবোধ লালন
তুই ছিলি কোথায় এলি হেথায়
আবার যাবি কার নিকটে ।।
উব্দগাছে ফুল ফুটেছে | Ubdogache Phul Phuteche | Lalon Song Key Lyrics

Popular Lyrics:  একবার হরি বলো লিরিক্স | Ekbar Hori Bolo Lyircs

Leave a Comment