আমার দেশের মাটির গন্ধে

আমার দেশের মাটির গন্ধে
সুরকারঃ আব্দুল আহাদ
গীতিকারঃ ড. মনিরুজ্জামান
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ

আমারও দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন।
শ্যামল কোমল হরষ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন।

প্রানে প্রানে যেন তাই
তারই সুর শুধু পাই
দিগন্ত জুড়ে সোনা রঙ ছবি
এঁকে যাই সারাক্ষন।

বাতাস আমার সবুজ স্বপ্নে দুলছে
কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।
গানে গানে আজই তাই
সেই কথা বলে যাই।
নতুন আশার এনেছে জীবনে
সূর্যেরই এ লগন।

Popular Lyrics:  আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি | Amar Bangladesher Ektara Sur Kotoi Bhalobasi

Leave a Comment