আমায় এত রাতে কেনে ডাক দিলি | Amay Eto Rate Kene Dak Dili | Key Lyrics

আমায় এত রাতে কেনে ডাক দিল
Amay Eto Rate Kene Dak Dili
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি ।।
নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি…
আম ধরে থোকা থোকা তেতুল ধরে ব্যাকা…হায়রে তেতুল ধরে ব্যাকা
আমার আসবে বলে শ্যাম কালাচাঁন নাহি দিল দেখা প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি……
আমার শিয়রে শাশুড়ী ঘুমায় জলন্ত নাগিনী… হায়রে জলন্ত নাগিনী ।।
আমার পৈঠানে ননদী শুয়ে দুরন্ত ডাকিনী প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি…
আম গাছে আম ধরে জাম গাছে জাম……হায়রে জাম গাছে জাম ।।
আমি পন্থের দিকে চাইয়া থাকি
আসেনি মোর শ্যাম প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি ।।

Popular Lyrics:  অধম গুনাগারে তোমায় ডাকি' দীনবন্ধুরে | Odhom Gunagare Tomay Daki DinoBondhure | Kari Amir Uddin Ahmed

Leave a Comment