আকাশ ভরা মেঘ | Akash Bhora Megh | KeyLyrics

যেন বৃষ্টি হয়….
KHC
Lyric, Tune & Composition : Setu Chowdhury
আকাশ ভরা মেঘ
তাতে জলের চিহ্ন নেই
খুব ভালো হতো
যদি ধরো, এক পলকেই
কিছু মেঘ এসে যেত
আমার কষ্ট নিয়ে
সেই মেঘ উড়ে যেত
তোমার পথ বেয়ে
খুব ভালো হয় যদি বৃষ্টি হয়
মন ভালো নেই আমার
তাই, যেন বৃষ্টি হয়
অবাক তুমি আজ
আমি হাসিমুখে তাই
সানাই থামিয়ে বল
কি করে বোঝাই
কাঁদতে হয় না আমার
মেঘ বৃষ্টি করতে জানে
সেই কথা নিয়ে বাতাস গেল
তোমার কানে কানে
খুব ভালো হয় যদি বৃষ্টি হয়
মন ভালো নেই আমার
তাই, যেন বৃষ্টি হয়…
আকাশ ভরা মেঘ
তাতে জলের চিহ্ন নেই
আকাশ ভরা মেঘ | Akash Bhora Megh | KeyLyrics

Popular Lyrics:  আজ থেকে এক হাজার | Rajoshree 4 Lyrics by Nachiketa

Leave a Comment