বিষয় বিষে চঞ্চলা মন দিবারজনী | Bishoy Bishe Chanchala Mon Dibarojoni | KeyLyrics

বিষয় বিষে চঞ্চলা মন দিবারজনী
Bishoy Bishe Chanchala Mon Dibarojoni
KeyLyrics
বিষয় বিষে চঞ্চলা মন দিবারজনী
মনকে বোঝালে বুঝ মানে না,
ধর্ম কাহিনী।।
বিষয় ছাড়িয়ে কবে
মন আমার শান্ত হবে,
আমি কবে সে চরণ করিব শরণ-
যাতে শীতল হবে তাপিত পরানী।।
কোনদিন শ্মশানবাসী হব
কী ধন সঙ্গে লয়ে যাবো,
কী করি কী কই, ভূতের বোঝা বই-
একদিনও ভাবলাম না গুরুর বাণী।।
অনিত্য দেহেতে বাসা
তাইতে এতো আসার আসা,
অধীন লালন বলে,দেহ নিত্য হলে-
আর কতো কী করতাম না জানি।।
বিষয় বিষে চঞ্চলা মন দিবারজনী | Bishoy Bishe Chanchala Mon Dibarojoni | KeyLyrics

Popular Lyrics:  মাঝি অসময় কেন ঘুমাইলি | Majhi Asomoy Keno Ghumaili | শাহ আব্দুল করিম

Leave a Comment