Tumi Arekbar Asiya Lyrics | তুমি আরেকবার আসিয়া

Tumi Arekbar Asiya Lyrics
তুমি আরেকবার আসিয়া

Tumi Arekbar Asiya Lyrics

তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই
পোড়া বুকে দারুণ খরা
চোখের পানি চোখে নাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই
না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে
না পারিলাম পিরিতির ওই সোনার পাখি ধরতে
না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে
না পারিলাম পিরিতির ওই সোনার পাখি ধরতে
আমি এ কুল থেকে ও কুল গেলাম
ঘাটে ঘাটে চোখ রাখিলাম
আশায় আশায় ছিলাম
যদি তোমার দেখা পাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই
পোড়া বুকে দারুণ খরা
চোখের পানি চোখে নাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই
না বাঁধিলাম ডাঙ্গাতে ঘর, না ডুবিলাম জলে
না পাইলাম কূল কারও মনে, না ভাসলাম অকূলে
না বাঁধিলাম ডাঙ্গাতে ঘর, না ডুবিলাম জলে
না পাইলাম কূল কারও মনে, না ভাসলাম অকূলে
তোমায় নাইবা পেলাম এ জনমে
সঙ্গী হবো তোমার সনে
সকল বান্ধন ছিঁড়া
যখন ওই পারেতে যাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই
পোড়া বুকে দারুণ খরা
চোখের পানি চোখে নাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কানতে চাই

Leave a Comment