Tuktuke Lal Ranga Putul Lyrics | টুকটুকে লাল রাঙা পুতুল Lyrics

Tuktuke Lal Ranga Putul Lyrics

টুকটুকে লাল রাঙা পুতুল Lyrics

এ.এফ.এম. আলিমউজ্জামান

 

Tuktuke Lal Ranga Putul Lyrics

 

টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ
বিয়ে বাড়ী ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ।।

কাঠ বেড়ালী বরের মাসী বসেছে মাঝখানে
তাক্‌ ধিনা ধিন ছড়া কেটে আসর জমায় গানে
তানপুরাতে তান ধরেছে ইঁদুর মহারাজ।।

পাড়া পড়শী এলো কতো ময়না টিয়ার দল
ভোজন শেষে সবাই তারা করছে কোলাহল
ছেলে মেয়ে হল্লা করে পরে নতুন সাজ।।

 

 

Popular Lyrics:  জনপ্রিয় ১০০ ছড়া ও কবিতা | 100 popular rhymes and poems

Leave a Comment