Tui Amar Jibon Re Bondu Lyrics | তুই আমার জীবন রে বন্ধু

Tui Amar Jibon Re Bondu Lyrics

তুই আমার জীবন রে বন্ধু

শিল্পীঃআশিক
কথা ও সুরঃবাউল সালাম সরকার

Tui Amar Jibon Re Bondu Lyrics

তোমারে না দেখলে
আমার ঘরে রয় না মন রে
তুই আমার জীবন রে বন্ধু
তুই আমার জীবন।।

তোমার আমার ভালবাসা
জানে সর্ব জন
অন্ধের চোখের মণি তুমি
সাত রাজারই ধন রে
তুই আমার জীবন রে বন্ধু।।

একবার যদি পাইতাম তরে
করিতাম যতন
অঙ্গেতে ছিটাইয়া দিতাম
তুলসী চন্দন
তুই আমার জীবন রে বন্ধু।।

নগরে বন্দরে ঘুরি
পাইতে দর্শন
কয় সালামে মনে হইলে
ঝরে দুই নয়ন রে
তুই আমার জীবন রে বন্ধু।।

Popular Lyrics:  বাবা তোমার দরবারে সব পাগলের খেলা | Baba Tomar Dorbare Sob Pagoler Khela | Key Lyrics

Leave a Comment