Tu Kuja Man Kuja Lyrics in Bengali | তু কুজা মান কুজা লিরিক্স ও অর্থ

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এবং সাড়া জাগানো সুফি কালামগুলোর মধ্যে অন্যতম হলো ‘তু কুজা মান কুজা’ (Tu Kuja Man Kuja)। ফার্সি এবং উর্দু ভাষার সংমিশ্রণে রচিত এই কালামটিতে মূলত স্রষ্টা এবং তাঁর প্রিয় হাবীব রাসূল (সা.) এর অসীম মর্যাদার বিপরীতে মানুষের ক্ষুদ্রতা ও বিনয়ের কথা তুলে ধরা হয়েছে।

শিরাজী ব্রাদার্স (Shirazi Brothers) এর পাশাপাশি কোক স্টুডিওর (Coke Studio) মঞ্চে শিরাজ উপ্পল ও রফাকত আলী খানের কণ্ঠে এটি নতুন করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। যারা এই সুমধুর কালামটির সঠিক উচ্চারণ এবং প্রতিটি লাইনের গভীর বাংলা অর্থ খুঁজছেন, তাদের জন্য KeyLyrics-এর আজকের আয়োজনে থাকছে সম্পূর্ণ Tu Kuja Man Kuja Lyrics in Bengali

গানের মৌলিক তথ্য (Song Information):

  • কালামের নাম: Tu Kuja Man Kuja (তু কুজা মান কুজা)

  • শিল্পী: Shirazi Brothers / Shiraz Uppal & Rafaqat Ali Khan

  • ভাষা: উর্দু ও ফার্সি (Urdu & Persian)

Tu Kuja Man Kuja Lyrics in Bengali (বাংলা উচ্চারণ)

[Chorus]

তু কুজা মান কুজা, তু কুজা মান কুজা

তু আমিরে হারাম, ম্যায় ফাকিরে আ’যম

তেরে গুন অওর ইয়েহ লাব, ম্যায় তালাব হি তালাব

তু আতা হি আতা, তু কুজা মান কুজা

[Verse 1]

ইলহাম হ্যায় জামাহ তেরা

কুর’আন ইমামা হ্যায় তেরা

Popular Lyrics:  Tumi Saccha Imandar Lyrics in Bengali | তুমি সাচ্চা ঈমানদার লিরিক্স

মিম্বার তেরা আরশে বাঁরী

ইয়া রাহমাতাল্লিল আল-আমিন

তু কুজা মান কুজা

[Verse 2]

তু হাকিকাত হ্যায় ম্যায় স্রেফ এহেসাস হুঁ

তু সামুন্দার ম্যায় ভাটকি হুয়ি পিয়াস হুঁ

মেরা ঘার খাক পার অওর তেরি রাহ-গুযার

সিদ্রাতুল মুনতাহা, তু কুজা মান কুজা

[Verse 3]

অ্যাঁয় ফারিশতো ওহ সুলতানে মেরাজ হ্যায়

তু জো দে দেখো গে হ্যায়রান হো জাওগে

যুলফ তাফসিরে ওয়াল্লাইল বান জায়েগি

চেহেরা কুরান সারা নাযার আয়েগা

[Verse 4]

খায়রুল বাশার রুতবা তেরা

আওয়াজে হক্ব খুতবা তেরা

আফাক্ব তেরা সামাঈ

ছাহিস জিব্রিলে আমি

তু কুজা মান কুজা

[Verse 5]

তু হ্যায় আহরামে আনওয়ার বান্ধে হুয়ে

ম্যায় দুরুদোঁ কি দাস্তার বান্ধে হুয়ে

কাবায়ে ইশক তু ম্যায় তেরে চারছু

তু আছার মে দু’আ, তু কুজা মান কুজা

তু কুজা মান কুজা কালামটির বাংলা অর্থ (Bengali Meaning)

[Chorus]

তু কুজা মান কুজা – তুমি কোথায়! আর আমি কোথায়!(এখানে বোঝানো হচ্ছে : আমি অতি-তুচ্ছ, প্রায় অস্তিত্বহীন। আর তিনি পূর্ণ প্রতিষ্ঠিত। এতটাই যে, আমি তা কল্পনা করতেও ব্যর্থ।)

তুমি পবিত্র আরবের রাজাধিরাজ, আর আমি সামান্য অনারব ভিখারী।

এই পাপিষ্ঠ ঠোঁট তোমার প্রশংসার অযোগ্য।

আমি চিরবিভ্রান্ত এক প্রার্থী। আর তুমি দাতা-দানোত্তম, সর্বোত্তম দাতা।

[Verse 1]

ঐশী-ইঙ্গিত (ইলহাম) তোমার শোভিত পোষাক।

কোর’আন তোমার উষ্ণীষ (পাগড়ি)।

আরশ তোমার সমুচ্চ সিংহাসন।

হে রহমাতাল্লিল আল-আমিন (বিশ্বজগতের রহমত), তুমি কোথায়! আর আমি কোথায়!

[Verse 2]

তুমিই বাস্তবতা, আর আমি নিছক অনুভব।

তুমি সুপেয় সমুদ্র, আর আমি বিক্ষিপ্ত পিপাসা।

Popular Lyrics:  Adhar Seshe Lyrics in Bengali | দুঃখের আঁধার শেষে লিরিক্স - Saimum

আমি মাটির (বস্তির) বাসিন্দা। আর তোমার যাতায়াত ‘সিদ্রাতুল মুনতাহা’ অবধি।

[Verse 3]

হে ফেরেশতাগণ! তিনি মেরাজ-রাজ।

তাঁকে দেখলে তোমরা বাকরুদ্ধ হয়ে যাবে।

তাঁর চুলের বেণী সূরা ‘ওয়াল্লাইল’-এর ব্যাখ্যা।

তাঁর মুখশ্রী যেন পূর্ণ কোর’আনের প্রতিবিম্ব।

[Verse 4]

তুমি একক ও অদ্বিতীয় মানব।

খোদার শব্দই তোমার ভাষ্য (খুতবা)।

সপ্তস্বর্গ তোমার শ্রোতা।

জীব্রাইল (আ.) তোমার ঘোড়ার রাখাল (যে ঘোড়ার লাগাম ধরে রাখে)।

[Verse 5]

তুমি ঝলমলে স্বর্গীয় পাগড়ী পরিহিত।

আর আমার সম্বল তোমার শ্রদ্ধায় বিধৌত ছিন্নবস্ত্র।

তুমি প্রেমের কা’বা, আমি চক্কর দেই তোমার চারিধারে।

আমি প্রার্থনা, তুমি তার ফলাফল (প্রতিদান)।

তুমি কোথায়! আমি কোথায়!

Tu Kuja Man Kuja Lyrics in Roman Urdu

[Chorus]

Tu kuja man kuja, tu kuja man kuja

Tu ameer-i haram main faqeer-i ‘ajam

Tere gun aur yih lab main talab hi talab

Tu ‘ata hi ‘ata, tu kuja man kuja

[Verse 1]

Ilhaam jaamah hai tera

Qur’aan ‘imaamah hai tera

Mimbar tera ‘arsh-i bareen

Ya rahmat ul-lil-‘aalameen

Tu kuja man kuja

[Verse 2]

Tu haqeeqat hai main sirf ahsaas hoon

Tu samandar main bhaṭki hui pyaas hoon

Mera ghar khaak par aur teri rah-guzar

Sidrat ul-muntaha, tu kuja man kuja

[Verse 3]

Ay farishto wuh sultaan-i mai’raaj hain

Tum jo dekho ge hairaan ho jaao ge

Zulf tafseer-i wa-llail ban jaaye gi

Chahrah qur’aan saara nazar aaye ga

[Verse 4]

Khair ul-bashar rutbah tera

Popular Lyrics:  Wohi Khuda Hai Lyrics in Bengali | ওহি খুদা হ্যায় লিরিক্স ও অর্থ (Atif Aslam)

Aawaaz-i haqq khutbah tera

Aafaaq tere saame’een

Saais jibreel-i ameen

Tu kuja man kuja

[Verse 5]

Tu hai ahraam-i anwaar baandhe hue

Main duroodon ki dastaar baandhe hue

Kaa’ba-i ‘ishq tu main tere chaar su

Tu asar main du’a, tu kuja man kuja

Leave a Comment