Tore Putuler Moto Kore Sajiye Lyrics
তোরে পুতুলের মত করে সাজিয়ে
Tore Putuler Moto Kore Sajiye Lyrics
তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখব
আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে
সারাটি জীবন ভরে দেখব
আমি নেই নেই নেইরে।
যেন তোরেই মাঝে হারিয়ে গেছি।।
তোর রিনিঝিনি কাঁকনের ছন্দ
নির্ঘুম স্বপ্নে বাজেরে
তোর নন্দিত বাধনের শিহরণ
দু’চোখের জানালায় জাগেরে
তোরে রংধনু সাত রঙে রাঙিয়ে
ফুলদানি গড়িয়ে রাখব
আর কপালেতে নীল টিপ পরিয়ে
প্রেমেরই আল্পনা আঁকবো।।
তোর ভাবনার করিডোরে সারাদিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করে আমি রাখব
আর শূন্য জীবনে আমারই
অনিমেষ জড়িয়ে যে রাখব।।
Thanks a lot!
This means a lot, thank you!
Much appreciated!