Tomay Notun Korei Pabo Bole Lyrics | তোমায় নতুন করেই পাব বলে

Tomay Notun Korei Pabo Bole Lyrics
তোমায় নতুন করেই পাব বলে

Tomay Notun Korei Pabo Bole Lyrics

তোমায় নতুন করেই পাব বলে হারাই ক্ষণে ক্ষণ
ও মোর ভালোবাসার ধন।
দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন,
ও মোর ভালোবাসার ধন॥
ওগো তুমি আমার নও আড়ালের, তুমি আমার চিরকালের–
ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন,
ও মোর ভালোবাসার ধন॥
আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন–
প্রেমে আমার ঢেউ লাগে তখন।
তোমার শেষ নাহি, তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে,
ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন,
ও মোর ভালোবাসার ধন॥
Popular Lyrics:  ললিতা গো ওকে আজ চলে যেতে Lyrics | Lalita Go Oke Aaj Chole Jete Lyrics

Leave a Comment