Tomarei Koriyachi Jiboner Dhrubotara Lyrics | তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা

Tomarei Koriyachi Jiboner Dhrubotara Lyrics
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
কবিগুরু
Rabindra Sangeet

 

Table of Contents

Tomarei Koriyachi Jiboner Dhrubotara Lyrics

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা।

যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো,
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা॥

তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে,
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা।

কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা।

Popular Lyrics:  Ei Hridoyer Sada Kagoje Lyircs | এই হৃদয়ের সাদা কাগজে

Leave a Comment