Thaki Na Jeno Tomay Bhuliya Lyrics | থাকি না যেন তোমায় ভুলিয়া

Thaki Na Jeno Tomay Bhuliya Lyrics

থাকি না যেন তোমায় ভুলিয়া

Table of Contents

Thaki Na Jeno Tomay Bhuliya Lyrics

রাখো কিংবা মারো, এই দয়া করো
থাকি না যেন তোমায় ভুলিয়া।

নিশিদিনে শয়নে-স্বপনে
পরাণে-পরাণে তুমি আছ মিশিয়া,
এই আঁধার রাতে লও যদি সাথে
নিজে গুণে কাঙাল পথ দেখাইয়া।

আমি তোমার পাগল, ভরসা কেবল
দীনবন্ধু তোমার নাম শুনিয়া,
আমার লও যদি খবর, হইব অমর
নামের সুধা পান করিয়া।

দয়াময় নাম তোমার, জগতে প্রচার
জীবেরে তুমি দয়া করো বলিয়া,
শাহ আব্দুল করিম বলে, রেখো চরণতলে
দিও না তুমি আমায় পায়ে ঠেলিয়া।

Popular Lyrics:  মানুষ ধর মানুষ ভজ লিরিক্স | Manush Dhoro Manush Vojo Lyrics | বারী সিদ্দিকী

Leave a Comment