Tare Bole Dio Lyrics | তারে বলে দিও

Tare Bole Dio Lyrics
তারে বলে দিও

Tare Bole Dio Lyrics

তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও
ওই গুন গুন সুরে মন হাসে না
ওই গুন গুন সুরে মন হাসে না
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও
গা মা পা
মা গা রে
….
গা মা পা
মা গা রে
সা রে মা
গা রে গা
রে সা রে
সা নি সা
ওই ফুল মালা দিল শুধু জ্বালা
ধুলায় সে যাক ঝরে যাক না
এই ভাঙা বাঁশি ভোলে যদি হাঁসি
ব্যথায় সে থাক ভরে থাক না
জানি ফাগুণ আমায় ভালবাসে না
জানি ফাগুণ আমায় ভালবাসে না
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও
তারে বলে দিও
সে যেন আসে না
তারে বলে দিও
মন কেন হাসেনা
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও
গা মা পা
মা গা রে
সা রে মা
গা রে গা
রে সা রে
সা নি সা
নেই আলো চাঁদে
যেন রাত কাঁদে
এ আঁধার শেষ তবু হয় না
যায় প্রেম সরে
ফাঁকি দেয় মোরে
এই ব্যথা প্রাণে সয় না
হায় স্বপ্নে আঁখি আর ভাসেনা
হায় স্বপ্নে আঁখি আর ভাসেনা
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও
ওই গুন গুন সুরে মন হাসে না
ওই গুন গুন সুরে মন হাসে না
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও

তারে বলে দিও

Popular Lyrics:  অল্প অল্প করে তুমি এ হৃদয়ে লিরিক্স | Alpo Alpo Kore Tumi E Ridoye Lyrics

1 thought on “Tare Bole Dio Lyrics | তারে বলে দিও”

Leave a Comment