Sundor Krishna Sundor Kali Lyrics | সুন্দর কৃষ্ণ সুন্দর কালী

Sundor Krishna Sundor Kali Lyrics

সুন্দর কৃষ্ণ সুন্দর কালী

ভবা পাগলার গান

Sundor Krishna Sundor Kali Lyrics

সুন্দর কৃষ্ণ, সুন্দর কালী,
সুন্দর শিব, সুন্দর রাম,
এঁদের স্মরণে পাবে মোক্ষধাম।

 

কৃষ্ণ কহিলে
প্রেমতৃষ্ণা বাড়ে,
কালীর স্মরণে
কাম পালায় দূরে।
শিবধ্যানে জাগে
হরেকৃষ্ণ হরে,
মহাপাপী পায় ত্রাণ, জপি রামনাম।

 

কৃষ্ণ বাজায় বাঁশী
রাধে আমার কই,
কালী অসি লয়ে
কহে মাভৈ।
শিব ত্রিশুলধারী
সে যে মৃত্যুঞ্জয়ী,
ধনুক লইয়া নবদুর্বাদল শ্যাম।

 

বৃন্দাবনে কিংবা
ওই শ্মশানে,
কাশীধামে নয়
অযোধ্যা সনে।
ভবা পাগলা গাহে
নিশি জাগরণে,
আমায় কোন পথে
দেবে ঠাঁই, করিতে বিশ্রাম।

Popular Lyrics:  তোমারি চরণে রাখিও আমারে | Tomari Chorone Rakhio Amare Lyrics

Leave a Comment