Sundor Gopal Sundor Rakhan Lyrics | সুন্দর গোপাল সুন্দর রাখাল

Sundor Gopal Sundor Rakhan Lyrics

সুন্দর গোপাল সুন্দর রাখাল

ভবা পাগলা

Sundor Gopal Sundor Rakhan Lyrics

সুন্দর গোপাল সুন্দর রাখাল
ব্রজগোপাল তুমি ভুবনমোহন,
বংশীধারী, ওহে শ্রীহরি
বিপদহরি তুমি বিপদভঞ্জন।

গিরি ধরেছিলে বাঁচাতে রাখালে
গোলোকবিহারী তুমি ভূমণ্ডলে,
ছলনাময় তুমি কত না ছলে
যমুনারই জলে তুমি বংশীবদন।

ভবার ভুবনমোহন শ্রীনন্দনন্দন
যশোদাজীবন তুমি রাধাপ্রাণধন,
জগৎজীবন তুমি জনার্দন
হৃদয়কানন করো মধুবৃন্দাবন।

জনপ্রিয় লিরিক্স:  এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই | Ei Phaguni Purnima Rate Cholo Palaye Jai | Song Lyrics

Leave a Comment