Sonar Pinjira Lyrics | সোনার পিঞ্জিরা

Sonar Pinjira Lyrics
সোনার পিঞ্জিরা
– ফকির সাধক আরকুম শাহ্‌

Sonar Pinjira Lyrics

সোনার পিঞ্জিরা আমার কইরা গেলা খালি রে
হায়রে আমার যতনের পাখি
ও মন সুয়া রে একবার পিঞ্জিরায় আও দেখি
আজ্ঞা মতে এই দেহাতে করলায় পরবাস
এহন মোরে ছাইড়া গেলায় করিয়া নৈরাশ রে
হায়রে আমার যতনের পাখি
যেই কৌটায় থাকিয়া পাখি সদায় কর খেলা
সেই কৌটারই মাঝে এখন লাইগা গেছে তালা রে
হায়রে আমার যতনের পাখি
ফকির আরকুম শাহ্‌ কইন মিছা ঘর আর বাড়ি
সুয়া পাখি উইড়া গেলে পিঞ্জা রয় পরি রে
হায়রে আমার যতনের পাখি
Popular Lyrics:  ওগো সাথী আমারচলে যেওনা

Leave a Comment