Sona Bondhe Amare Dewana Banailo Lyrics | সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো

Sona Bondhe Amare Dewana Banailo Lyrics

সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো

Table of Contents

Sona Bondhe Amare Dewana Banailo Lyrics

সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো
সোনা বন্দে আমারে পাগল করিলো,
আরে না জানি কি মন্ত্র পড়ে যাদু করিলো।

কবে ক্ষণে হইলো আমার তার সঙ্গে দেখা
অংশীদার নাই রে তার, সে তো হয় একা।

রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম কানা
সে অবধি লাগলো আমার শ্যাম-পিরিতের টানা।

হাসন রাজা পাগল হইলো লোকের হইলো জানা
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা।

মুখ চাহিয়া হাসে আামার যত আরি পরি
দেখিয়াছি বন্দের রূপ, ভুলিতে না পারি।

Popular Lyrics:  Oki O Bondhu Kajol Vromora Re Lyrics in Bengali | ও কী ও বন্ধু কাজল ভ্রমরা রে লিরিক্স

Leave a Comment