সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে Lyrics | Soi Dekhia Gouranga Chande Lyrics

সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে Lyrics

Soi Dekhia Gouranga Chande Lyrics

সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে
Soi Dekhia Gouranga Chande
বৈষ্ণব পদাবলী
পদকর্তা: কবি জ্ঞানদাস

 

সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে Lyrics লিখেছেন কবি জ্ঞানদাস। Soi Dekhia Gouranga Chande Lyrics টি কীলিরিক্স-এ প্রকাশ করা হলো। সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে গানটি একটি বৈষ্ণব পদাবলী।

সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে Lyrics

সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে
হইনু পাগলী, আকুলি ব্যাকুলি
পড়িনু পিরিতি ফাঁদে।।

সই গৌর যদি হৈত পাখি
করিয়া যতন করিতু পালন,
হিয়া-পিঞ্জিরায় রাখি।।

সই গৌর যদি হৈত ফুল
পরিতাম তবে,খোপার উপরে,
দুলিত কানেতে দুল।।

সই গৌর যদি হৈত মোতি
হার যে করিত গলায় পরিতু,
শোভা যে হৈত অতি।।

সই গৌর যদি হৈত কাজল কালো
অঞ্জন করিয়া,রঞ্জিতাম আঁখি,
শোভা যে হইত ভালো।।

সই গৌর যদি হৈত মধু
জ্ঞানদাস কহে আস্বাদ করিয়া,
মজিত কূলের বধূ।।

Soi Dekhia Gouranga Chande Lyrics

Popular Lyrics:  Gajar Nouka Pahar Toli Jay O Mirabai Lyrics | গাজার নৌকা পাহাড়তলী যায় ও মীরাবাই | Key Lyrics

Leave a Comment