Shawon Elo Mon Bole Lyrics | শাওন এল মন বলে

Shawon Elo Mon Bole Lyrics
শাওন এল মন বলে

Shawon Elo Mon Bole Lyrics

শাওন এল মন বলে সে যেন এলো না
মরমে মরমীয়া কুহুরিয়া করে
নয়নেরই ধারা মেশে বাদলেরই মাঝে রে
জলতরঙ্গ বাজে রে
রিমঝিম রিমঝিম বরষাতে
জলতরঙ্গ বাজে রে বাজেরে
ঠুং ঠাং ঠুং ঠাং চুড়ির তালে
থৈথৈ বন্যা নাচেরে
রিমঝিম রিমঝিম বরষাতে
জলতরঙ্গ বাজে রে বাজেরে
এই ছল ছল ছল মিছে কেন এ খেলা
যাও দুলে দুলে তারই ফুলে বল এ বেলা
বন্ধু আছে একেলা
মনোরাঙ্গানিয়া হয়ে যে ছিল পরাণে
হল দুঃখ জাগানিয়া কেন সে কে জানে
তারই পথ চেয়ে চেয়ে
ভুলি শত কাজে রে জলতরঙ্গ বাজে
Popular Lyrics:  প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় | Protiti Rastay Protiti Janalay Lyrics

Leave a Comment