Shaon Raate Jodi Lyrics | শাওন রাতে যদি

Shaon Raate Jodi Lyrics
শাওন রাতে যদি

Shaon Raate Jodi Lyrics

শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম।
আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
ঝরিবে পূবালী বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে
বিরহী কুহু কেকা গাহিবে নীপ শাঁখে
যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দ্বীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু’হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
Popular Lyrics:  Jonom Jonom Tobo Tore Lyrics | জনম জনম তব তরে

Leave a Comment