Se Chole Geche Bole Lyrics | সে চলে গেছে বলে

Se Chole Geche Bole Lyrics
সে চলে গেছে বলে
– কাজী নজরুল ইসলাম

Se Chole Geche Bole Lyrics

সে চলে গেছে বলে কি গো
স্মৃতিও হায় যায় ভোলা
তবু মনে হলে তার কথা আজও
মর্মে সে মোর দেয় দোলা
ওই প্রতিটি ধুলি কণায় আছে
তার ছোঁয়া লেগে হেথায়
আজও তাহারি আসার আশায়
রাখি মোর ঘরের সবই দ্বার খোলা
হেথা সে এসেছিল যবে
ঘর ভরেছিল ফুল উৎসবে
মোর কাজ ছিল শুধু ভবে
তার হার গাথা আর ফুল তোলা
সে নাই বলে বেশি করে
শুধু তার কথাই মনে পরে
হেরি তার ছবি ভূবন ভরে
তারে ভুলিতে মিছে বলা
Popular Lyrics:  আমার যা হারাবার গেছে হারিয়ে | Amar Ja Harabar Geche Hariye | Key Lyrics

Leave a Comment