সারাটি দিন ধরে চেয়ে আছিস ওরে Lyrics | Sarati Din Dhore Cheye Achis Ore Lyrics

সারাটি দিন ধরে চেয়ে আছিস ওরে Lyrics

Sarati Din Dhore Cheye Achis Ore Lyrics

সারাটি দিন ধরে চেয়ে আছিস ওরে
Sarati Din Dhore Cheye Achis Ore
ছায়াছবি: কুহক (১৯৬০)
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়



সারাটি দিন ধরে চেয়ে আছিস ওরে Lyrics



[সারাটি দিন ধরে,চেয়ে আছিস ওরে
তোর মনের কথা তবু তো কেউ জানলো না]-২
একলা বসে ঘাটে,বেলা যে তোর কাটে
সেই তরী আর তোর ঘাটে কেউ আনলো না।
ওরে জানে না তো কেউ
তোর পরাণে ওঠে পড়ে ওই গাঙেরই ঢেউ
সেতো কেউ জানে না।
তোর নয়ন জলে ভাসে,অশ্রু তবু হাসে
তোর ব্যথা কেউ আপন করে মানলো না।
সারাটি দিন ধরে চেয়ে আছিস ওরে
তোর মনের কথা তবু তো কেউ জানলো না।
[ছায়া ঝরা ভরা সাঁঝে
কত স্মৃতি ও তোর বুকে বাজে]-২
তবু মানে না তো মন
পথ চেয়ে সে বসে থাকে হায়রে অকারণ
ওরে মন মানে না।
আসবে আবার বলে,যে গেছে হায় চলে
বুকের মাঝে আর সে তোরে টানলো না
সারাটি দিন ধরে চেয়ে আছিস ওরে
তোর মনের কথা তবু তো কেউ জানলো না।
একলা বসে ঘাটে বেলা যে তোর কাটে
সেই তরী আর তোর ঘাটে কেউ আনলো না।

Leave a Comment