সাজে নওল কিশোর Lyrics | Saje Noul Kishore Lyrics

সাজে নওল কিশোর Lyrics

Saje Noul Kishore Lyrics

সাজে নওল কিশোর
ভজন-কাহারবা

অজয়কুমার ভট্টাচার্য

 

Table of Contents

সাজে নওল কিশোর Lyrics




সাজে নওল কিশোর চাঁদের তিলকে,
তার বনফুল মালা দোলে।
সে যে বংশীওয়ালা মোহিল ভুবন,
তার মোহন-মুরলী-বোলে;
বনফুল মালা দোলে।
মোর আনন্দ সে যে নন্দদুলাল,
সে যে ছন্দ দুলাল মোর নন্দদুলাল,
রহে কদম্বমূলে যমুনার কূলে,
বাঁশীতে উজান তোলে।
নিধুবনে সখা লয়ে খেলে হরি শিশু হয়ে,
অধরে মধুর হাসি জাগে।
যেথা চলে শ্যামরায় ফুল জাগে পায় পায়,
ধূলিকণা পদছায়া মাগে।
যবে আমার জীবনে আসি ডাকিবে বাজায়ে বাঁশী,
যেন অন্ধ নয়নে জাগে, প্রেমের মলয় লাগে,
হৃদয় দুয়ার যেন খোলে॥

-অজয়কুমার ভট্টাচার্য

 

Saje Noul Kishore Lyrics

জনপ্রিয় লিরিক্স:  Timir o Bidari Alokh o Bihari Lyrics | তিমির বিদারী

Leave a Comment