Rojoni Hois Na Obosan Lyrics | রজনী হইস না অবসান

Rojoni Hois Na Obosan Lyrics
রজনী হইস না অবসান
সাধক চাঁনমিয়া

Rojoni Hois Na Obosan Lyrics

রজনী হইস না অবসান
আজ নিশিতে আসতে পারে
বন্ধু কালাচাঁন।।
কত নিশি পোহাইলো
মনের আশা মনে রইলোরে
কেন বন্ধু আসিলো না জুড়ায়না পরান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।।
বাসর সাজাই আসার আশে
আসবে বন্ধু নিশি শেষে
দারূন পিরিতের বিষে ধরিল উজান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।।
মেঘে ঢাকা আঁধার রাতে
কেমনে থাকি একা ঘরে
সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান
আজ নিশিতে আসতে বন্দু কালাচাঁন।”

রজনী হইস না অবসান

Popular Lyrics:  পাবে সামান্যে কি তার দেখা | Pabe Samanye Ki Tar Dekha | Key Lyrics

Leave a Comment