Roder Arale Tomar Chaya Lyrics | রোদের আড়ালে তোমার ছায়া

Roder Arale Tomar Chaya Lyrics
রোদের আড়ালে তোমার ছায়া

Roder Arale Tomar Chaya Lyrics

রোদের আড়ালে তোমার ছায়া
এলোমেলো হেঁটে যায় বিবাগী ধূলোয়
তবে ক্ষতি কি বল বিবাগী হয়ে
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায় (২)
জোছনার জানালায় তোমার চুলেরা
ভুল বাতাসেই দেখি উড়ে উড়ে যায় (২)
তবে ক্ষতি কি বল সে ভুল হতে
তোমার চুলেই নিজেকে হারাতে (২)
মেঘের তল্লাটে তোমার চোখেরা
পলাতক বৃষ্টিকে ছুঁয়ে ছুঁয়ে যায় (২)
তবে ক্ষতি কি বল পলাতক হতে
তোমার চোখেই নিজেকে ভেজাতে (২)
রোদের আড়ালে তোমার ছায়া
এলোমেলো হেঁটে যায় বিবাগী ধূলোয়
তবে ক্ষতি কি বল বিবাগী হয়ে
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
Popular Lyrics:  Ei Pagol Lyrics (এই পাগল) । Joler Gaan | তোমার জন্য আকাশ ভরা

Leave a Comment