Rahur Gras Lyrics | রাহুর গ্রাস

Rahur Gras Lyrics

শিরোনামঃ রাহুর গ্রাস
কন্ঠঃ লিংকন
কথাঃ লিংকন
ব্যান্ডঃ আর্টসেল
অ্যালবামঃ অন্য সময়

 

Rahur Gras Lyrics

শূন্যতায় এঁকেছি গভীরতা
দৃপ্ত নেশায় উন্মাদ স্বচ্ছতা
জানিনা জীবনের, সেই সলতে কোথায়
ঝড়ো বাতাসেও, প্রদীপ জ্বালায়
স্বপ্নঘোর এ ধরায় মগ্ন এক বিলাসিতায়।

পাষণ্ড এ জগতের কোথায় শেকল গাড়া
ব্যর্থ শৃঙ্খলিত মনে তারই ছায়া
পাপের দংশনে দংশিত এ রক্ত ধারায়
শেষ প্রহরে শ্বাসরুদ্ধ রাহুর ছায়ায়।

স্বপ্নের ছায়ায় কারো উষ্ণতায়
ঝাপসা সুখে অশ্রু ঝরায়
অস্তমিত ঐ রবির
শেষ আলোকছটাও বিলীন
শ্রান্ত এক যুবা উদ্ভ্রান্ত মৌন মলিন
দুর্ভোগের উপহাস কিসের স্বপ্ন
কিসের উষ্ণতা
ঘনঘোর আঁধার কোলে
খোঁজে গন্তব্য শূন্যতা।

Popular Lyrics:  একদিকে নিরন্ন মানুষ আরেকদিকে এটম | Ekdike Niranna Manush Arekdike Atom | Key Lyrics

Leave a Comment