Porome Porom Janiya Lyrics | পরমে পরম জানিয়া

Porome Porom Janiya Lyrics

পরমে পরম জানিয়া

Table of Contents

Porome Porom Janiya Lyrics

পরমে পরম জানিয়া,
এসেছি হেথায়, তোমারি আজ্ঞায়
আদেশ করিবামাত্র যাব চলিয়া,
পরমে পরম জানিয়া।

কাম-ক্রোধ লোভ-মোহে
ডরি নাই কভু,
আমি যে দাসানুদাস,
তুমি যে প্রভু।

কারণ-অকারণ
তোমারি সৃজন,
আশ্চর্য হই না কভু
ভীষণ দেখিয়া।

তুমি পাপ, তুমি পুণ্য
সকলি তোমারি দান,
আসন পাতিয়া আছ
হে মহামানব প্রাণ।

খেলিছ পুতুল-খেলা
হাসে তাই ভবা পাগলা,
চুড়ান্ত চালাক তুমি
আছ মিশিয়া।

Popular Lyrics:  নাই পুশিদায় নাই ছফিনায় | Nai Pushiday Nai Chofinay | Lalon Song

Leave a Comment