পরাণ বন্ধুরে ভালোবাইসা Lyrics | Poran Bondhu Re Valobaisa Lyircs

পরাণ বন্ধুরে ভালোবাইসা Lyrics

Poran Bondhu Re Valobaisa Lyircs

পরাণ বন্ধুরে ভালোবাইসা
Poran Bondhu Re Valobaisa
অ্যালবাম: গুরু না ভজি মুই
কথা ও সুর: নীলকমল রায়
শিল্পী: গোষ্ঠ গোপাল দাস

 

পরাণ বন্ধুরে ভালোবাইসা Lyrics


পরাণ বন্ধুরে,
ভালোবাইসা ও তোর,
মন পাইলাম না রে।।
কাদার সাথে জলের পিরিত
কি শোভা দেখায়।
চান্দের সাথে রাইতের পিরিত
কি আলো ছড়ায়।
তোর সাথে মোর পিরিতি সই
কেন সইল না রে।
পরাণ বন্ধুরে
ভালোবাইসা ও তোর
মন পাইলাম না রে।
আন্ধারে হায় মন বিকাইলাম,
কি ফলও দিলা,
চিরজনম দুঃখ সইলাম,
নিজেরে বিকাইলাম বন্ধু,
নিজেরে বিকাইলাম।।
মরম বাইন্ধা দিলাম আমি
আপন ভাবিয়া।
চইলা গেলি কোন পাপেতে
কিছু না বলিয়া।
কি অনলে পোড়াইয়া গেলি
কারে কইমু রে।
পরাণ বন্ধুরে,
ভালোবাইসা ও তোর,
মন পাইলাম না রে।।

 

Poran Bondhu Re Valobaisa Lyircs

জনপ্রিয় লিরিক্স:  আমি হরিনামের ফেরিওয়ালা | Ami HoriNamer Feriwala | Key Lyrics

Leave a Comment