Por Konodin Hoy Na Apon Lyrics | পর কোনোদিন হয় না আপন

Por Konodin Hoy Na Apon Lyrics

পর কোনোদিন হয় না আপন

Por Konodin Hoy Na Apon Lyrics

পর কোনোদিন হয় না আপন
আমার মন তাই জেনেছে,
তবে কেন সখী পরের লাগি
আমার পরাণ কাঁদিছে।

 

তাইতে বলি ও পাগল মন,
ওরে পর জীবনে হয় না আপন
কাঁদো অকারণ,
আমার হৃদমাঝারের পোষা পাখি
আমায় ফাঁকি দিয়েছে।

 

খেতে হলো কলার পাতে
থাকতে হলো মোর গাছতলাতে গো,
আমার হৃদমাঝারের পোষা পাখি
আমায় ফাঁকি দিয়েছে।

 

আমার পর আপন হবে বলে,
আমি দিয়েছিলাম দুয়ার খুলে
আনন্দে ভুলে,
আমার হৃদমাঝারের পোষা পাখি
আমায় ফাঁকি দিয়েছে।

 

ও আমার পর গিয়াছে পরবাসে
আমি স্বপ্ন দেখি নিশির শেষে
আসিবে বলে,
ওরে মনের আগুন জ্বলে দ্বিগুণ
কৃষ্ণ বিনা জীবন মিছে।

 

উপরেতে বান বইছে,
আমি মরিলাম কালিয়ার বিষে
জ্বালা জুড়াবো কিসে,
নীলকণ্ঠ কয় রক্তে মিশে
মগজে বিষ উঠেছে।

Leave a Comment