Pirite Shanti Mele Na Lyrics | পিরিতে শান্তি মিলে না

Pirite Shanti Mele Na Lyrics

পিরিতে শান্তি মিলে না

পদকর্তা: শাহ আবদুল করিম
শিল্পী: বাউল সিরাজ
বেঞ্জ: নাফিজ , কনক
ডুবকি: শিপন
মন্দিরা: অর্জুন
ভায়োলিন: আনোয়ার

 

Table of Contents

Pirite Shanti Mele Na Lyrics

 

পিরিতে শান্তি মিলে না
মন মিলে মানুষ মিলে
সময় মিলে না

প্রেমিক যারা জিতে মরা
আসলে সর্বস্বহারা
যে যারে চায় তারে ছাড়া
প্রাণে বাঁচে না

পিরিত করে মন-উল্লাসে
ঠেকলো যেজন ভালোবেসে
কালনাগে দংশিলে বিষে
মন্ত্র মানে না

শুনো ওগো প্রাণসজনী
কী সুখে যায় দিন-রজনী
মন জানে আর আমি জানি
অন্যে জানে না

এখন শুনি লোকে বলে
দুঃখের পরে শান্তি মিলে
মানে না তো মনপাগলে
লোকের সান্ত্বনা


বাউল আবদুল করিম বলে
ভাবিয়া আপন দিলে
পিরিতে বিচ্ছেদ না হলে
পরীক্ষা হয় না


জনপ্রিয় লিরিক্স:  Cholo Re Mon Tumi Lyrics | চলো রে মন তুমি

Leave a Comment