Pipilikar Ghor Lyrics | পিপীলিকার ঘর Lyircs

Pipilikar Ghor Lyrics
শিরোনামঃ পিপীলিকার ঘর
শিল্পীঃ এলমা সিদ্দিকী
অ্যালবামঃ আত্মাদেবী
সুরকারঃ বারী সিদ্দিকী
গীতিকারঃ দেলোয়ার আরজুদা শরফ

Pipilikar Ghor Lyrics

এক ফোটা জল দেখে
ডরে কাপে এই অন্তর
দয়াল আমার পিপীলিকার ঘর
হায়রে দয়াল আমার পিপীলিকার ঘর ।।
তোমার কাছে এক ফোটা
জল আমার কাছে সমুদ্র
দয়াল আমি নগন্যপ্রান
খুব সামান্য হ্মদ্র,
দেখাও শেখাও বোঝাও আমায়,
আমি মূর্খ নিরহ্মর
দয়াল আমার পিপীলিকার ঘর
হায়রে দয়াল আমার পিপীলিকার ঘর ।।
তোমার কাছে এক বিন্দু রোদ
আমার কাছে সূর্য,
দয়াল আমার অন্তর আত্মার
দাও জ্যোতিময় প্রাচুর্য,
তোমার অপার কৃপা দয়া,
আমি চাই যে নিরন্তর
দয়াল আমার পিপীলিকারর ঘর
হায়রে দয়াল আমার পিপীলিকার ঘর ।।
Popular Lyrics:  KHOJO AANONDO Lyrics | খোঁজো আনন্দ Lyrics | Satyaki Banerjee

Leave a Comment